| বাংলা | Bangla | তুমি কি কখনও ভেবেছ তোমার প্রিয় সিনেমা বা টেলিভিশনের অনুষ্ঠানগুলো আসলে কীভাবে তৈরি হয়? বিশাল সবুজ পর্দা, বিশেষ দৃশ্যপ্রভাব, শব্দ পরিকল্পনা, চলমান চিত্র, সম্পাদনা এবং ক্যামেরা — এসব প্রযুক্তিই এমনভাবে গল্পগুলোকে জীবন্ত করে তোলে, যা আমরা সবসময় দেখতে পাই না। এই সৃজনশালায় আমরা তোমাকে আমন্ত্রণ জানাই তোমার প্রিয় টেলিভিশন অনুষ্ঠান ও সিনেমার সঙ্গে সেই প্রযুক্তির সম্পর্ক খুঁজে দেখতে, যেগুলো পর্দার পেছনের জাদু তৈরি করে! তুমি হয়তো দৃশ্যপ্রভাব ব্যবহার করে একটি সিনেমার দৃশ্য বানাবে, একটি ভার্চুয়াল চলচ্চিত্র স্টুডিও তৈরি করবে, একটি মজার টেলিভিশন খেলা তৈরি করবে, আলোর ব্যবহারে দৃশ্য বা চরিত্রের অনুভূতি কেমন বদলায় তা পরীক্ষা করবে, অথবা গান ও শব্দপ্রভাব ব্যবহার করে কোনো দৃশ্যের আবহ পরিবর্তন করবে। তুমি যদি গল্প তৈরি, চলমান চিত্র, প্রোগ্রাম লেখা, খেলা বানানো, শিল্পকর্ম বা সংগীত ভালোবাসো, তাহলে এগুলো সবই আমরা পর্দায় যা দেখি ও ভালোবাসি তার অংশ। ক্যামেরার পেছনে কী ঘটে তা কল্পনা করার এবং নিজের বিনোদনমূলক অভিজ্ঞতা তৈরির এটাই তোমার সুযোগ! শুরু করার জন্য কিছু ধারণা খুঁজছ? -সবুজ পর্দা বা চলমান পটভূমি ব্যবহার করে একটি সিনেমার দৃশ্যের প্রজেক্ট তৈরি করো। -এমন একটি টেলিভিশন স্টুডিও বানাও যেখানে খেলোয়াড়রা আলো, ক্যামেরা ও শব্দ নিয়ন্ত্রণ করবে। -এমন একটি গল্পের প্রজেক্ট বানাও যেখানে খেলোয়াড় একজন “প্রযোজক” হয়ে সিদ্ধান্ত নেবে গল্প কীভাবে এগোবে। -একটি শব্দ বোর্ডের প্রজেক্ট বানাও যা কোনো দৃশ্যে গান ও শব্দপ্রভাব যোগ করবে। -এমন একটি “পরিচালক খেলা” তৈরি করো যেখানে খেলোয়াড় সিনেমার বিভিন্ন ক্যামেরার দিক পরিবর্তন করবে। -একটি বিজ্ঞাপন বা কল্পিত সিনেমার প্রচারণামূলক প্রজেক্ট বানাও। -বিখ্যাত সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠান এবং সেগুলো কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্নোত্তর খেলার প্রজেক্ট বানাও। -ভবিষ্যতের এমন প্রযুক্তি কল্পনা করো যা সিনেমা বা টেলিভিশন তৈরির ধরন বদলে দিতে পারে। -এমন একটি পর্দার পেছনের প্রজেক্ট তৈরি করো যেখানে দেখানো হবে চলমান চিত্র বা দৃশ্যপ্রভাব কীভাবে কাজ করে। -যখন তুমি পর্দার পেছনের জগৎ অনুসন্ধান করবে, তখন হয়তো এমন নতুন পথ খুঁজে পাবে যা তোমার সিনেমা, টেলিভিশন, প্রযুক্তি ও সৃজনশীলতার আগ্রহকে যুক্ত করবে। আরও জানতে চাও? অ্যামাজন’স ক্যারিয়ার ট্যুর দেখে নাও, তারপর সেখানে যা আবিষ্কার করবে তা থেকে অনুপ্রাণিত হয়ে একটি প্রজেক্ট তৈরি করো: https://www.scratchfoundation.org/learn/learning-library/amazon-mgmstudios-career-tour মনে রেখো, এগুলো কেবল কিছু পরামর্শ। তুমি চাইলে নিজের নতুন ধারণা নিয়ে আসতে পারো অথবা অন্যদের প্রজেক্ট দেখে নতুন অনুপ্রেরণা নিতে পারো! তুমি কী তৈরি করবে? =^..^= — — — — মনে রেখো, এগুলো শুধু কিছু সাজেশন। তুমি নিজের নতুন আইডিয়া নিয়েও আসতে পারো অথবা স্টুডিওতে থাকা অন্য প্রজেক্টগুলো থেকে ইনস্পিরেশন নিয়ে নতুন কিছু তৈরি করতে পারো! তুমি কী তৈরি করবে? =^..^= এই স্টুডিওটি সম্ভব হয়েছে আমাদের বন্ধু অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার্স-এর সহায়তায় এবং এটি স্ক্র্যাচ ইউথ মেন্টর্স-দের সহযোগিতায় তৈরি করা হয়েছে! ভাবছ কেন স্ক্র্যাচ, অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার্স-এর সঙ্গে একসাথে কাজ করে তোমাদের জন্য এই স্টুডিও এনেছে? স্ক্র্যাচ মাঝে মাঝে এমন সহযোগীদের সঙ্গে কাজ করে যাদের আমরা বিশ্বাস করি, যাতে স্ক্র্যাচারস-দের জন্য দারুণ সুযোগ ও প্রয়োজনীয় উপকরণ আনা যায়, এবং সেই সঙ্গে সার্ভার ও কমিউনিটিকে সচল রাখতে সাহায্য করা যায়। এটি সেরকমই একটি স্টুডিও, আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তুমি কী তৈরি করবে তা দেখার জন্য ^.^ স্টুডিও বর্ণনা: ইউথ মেন্টর্স-দের সম্মিলিত দলগত প্রচেষ্টা! স্টুডিও থাম্বনেইল: তৈরি করেছেন সিড প্রজেক্টস: তৈরি করেছেন ইংরেজি | العربية | हिंदी | Español | Türkçe | 한국어 | Italiano | Nederlands | 繁體中文 | 简体中文 | Русский | Français | Latīna | اُردُو | Português BR | Tiếng Việt | Bahasa Indonesia | Ελληνικά | 日本語
Project- @ScratchCat Artwork- @-StarGold- Translation- @Abrar134 The flag of Bangladesh- Google