[চাটগাঁইয়া ভাষা] অদৃশ্য গণিত: চোখের সামনেরেই লুকিয়ে থাকা রহস্য যদি গণিত শুধু সমীকরণ সমাধান গড়া কিংবা ইস্কুলত পোরার বিষয় ন অই অন্য কিচ্ছু অইতো? যদি গণিত অইতো এই দুনিয়ারে ছাইবার একখান নতুন নজর? গণিত হামেশাই আঁরার চোখের সামনেরেই লুকিয়ে থাকে, যদিও আঁরা বেগুন সমত অইয়ান খেয়াল ন গরি। তোঁয়ার পছন্দের গানের ছন্দত, তোঁয়ার গোর কাপড়ের নকশাত, প্রজাপতির ডানার মিলত, বলর লাফালাফিত, এমনকি একখান পিজ্জা ভাগ গরি হানোর মধ্যেও গণিত লুকিয়ে আছে। ইয়ান প্রকৃতির মাঝে, আঁরার হ্যালা-ধুলাত, বানানি শিল্পকর্মে, শখত আর আঁরার চারিপাশত বেগ জায়গায় ছাড়ে আছে। রহ... ইয়ানও গণিত নাকি?! আঁরা জখন তনক অই থমি ধিয়ান দি ছাই, তহন হত্ত রমের অবাক গরা জাগাত গণিতর উপস্থিতি খুজি পাই। এই 'স্টুডিও' তোঁয়ারে তোঁয়ার চারিপাশর দুনিয়াত থাকা গণিতরে খুজি বের গরার দাওয়াত দ্যার। তোঁয়ার পছন্দের, প্রতিদিন গরো দে অহন বা কৌতূহল লাগে এদ্যেন কোনো বিষয় লই শুরু গরো; তারপর একখান প্রজেক্ট বানাও গানত তোঁয়ার খুজি পাওয়া অই লুকিয়ে থাকা গণিত প্রকাশ পাইবো আর অন্য অন্য স্ক্র্যাচারদেরও (Scratchers) ইয়ান খেয়াল গরতে সাহায্য গরিবো! শুরু গরার জন্ন কিচ্ছু আইডিয়া খুজদ্দে নাকি? • গাছ-পালা, জানোয়ার, কাপড়-চোপড়, ঘর-বাড়ি বা হোনো একদম না হাবা জাগাত তোঁয়ার চোখত পরা নকশা বা আকৃতি তুন উৎসাহিত অই একখান ইন্টারেক্টিভ আর্টওয়ার্ক বানাই ফেলো। • এদে হোনো গেম, অ্যানিমেশন বা মিউজিক প্রজেক্ট বানাও গানত বিট, ছন্দ, প্যাটার্ন, টাইমিং বা শব্দতরঙ্গ লই হ্যালা গরা যাইবো। • ফুটবল এগেন কেনে বাতাসে বাঁক নেয়, বাস্কেটবলত শট মারার হোনগুন হেন্দ্যা অয়, একজন দৌড়বিদর স্পিড, হোনো জিনসির অতিক্রান্ত দূরত্ব, কিংবা তোঁয়ার পছন্দের টিম জিতার চান্স লই প্রজেক্ট বানাও। • একখান হিস্সা (গল্প) লেখো যানত দেখা যাইবো একজন নতুন বাবুর্চি রান্নাবান্নাত সঠিক ম্যাপ আর পরিমাণের অনুপাত ঠিক রাহনের গুরুত্ব শিখের। • এদে একখান 'এসকেপ রুম' গেম বানাও যেয়ানত জিতার জন্ন গাণিতিক ধাঁধা সমাধান গরন লাগিবো। • ঘর সাজানির একখান গেম বানাও যেয়ানত প্লেয়ারসুন নানান আকৃতি, দূরত্ব কিংবা x আর y স্থানাঙ্ক ব্যবহার গরি ঘর সাজাইবো। • তোঁয়ার প্রজেক্টগান বেরে লই যাও আর প্রকৃতির লুকিয়ে থাকা গণিত অন্বেষণ গরো; যেমন—ফুলর সামঞ্জস্যতা, ছায়ার পথ, কিংবা আবহাওয়ার ধরণ ইত্যাদি। • তোঁয়ার পছন্দের জিনসিসর মধ্যে গণিত খুজি নাও। অইয়ান অইতে পারে গেমিং, নাচ, আঁকাআঁকি, ফ্যাশন, খেলাধুলা, গান—বা তোঁয়ার হেসেই জোশ লাগে এদ্যেন যেকোনো কিচ্ছু। এই বেগগিনের মধ্যেই গণিত লুকিয়ে আছে। তোঁয়ার পছন্দের যেকোনো একখান বিষয় বেছে নাও আর ছাও ইয়ার ভিতর হি গণিত লুকিয়ে আছে! মনে রাখিও, ইয়ানগুন শুধুই কিছু পরামর্শ আর স্টুডিওর বিষয়ের সাথে মিলাইতে তোঁয়ার প্রজেক্টগানরে ইস্কুলর হোনো গণিত অ্যাসাইনমেন্টর ডৌল দেহন ন লাগিবো! গণিত আছে আঁরার চারিপাশত আর ইয়ান হয়তো এদে হোনো জাগাত লুকিয়ে আছে গানর কথা তোঁই আগে হোনোদিন ভাবিও ন ছাইও। তোঁয়ার নিজের আইডিয়া লই হাম গরার কিংবা স্টুডিওত থাকা অন্য প্রজেক্ট তুন অনুপ্রেরণা লই রিমিক্স গরার পুরা স্বাধীনতা আছে। তাইলে, তোঁই হি বানাইতে চ্যার? =^..^=