- - - - - - - - - - - I N S T R U C T I O N - - - - - - - - - - - - - All of the translations are in the notes and credit box. - - - - - - - - - - - - - - C R E D I T S - - - - - - - - - - - - - - - - - Thumbnail by @huagoose. - Font from google docs. - The sprite was by @Rosyda. - Music by @Bubblebee3.
'দশকের সমাপ্তি' এসডিএস এর বাংলা অনুবাদ নিম্নরুপ: ২০১৯ প্রায় শেষ, এবং এই বছরের শেষ ২০১০ দশকের শেষও চিহ্নিত করে! স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে, ফিজেট স্পিনার এবং ভার্চুয়াল বাস্তবতা, একটি সূর্যগ্রহণ এবং একটি ব্ল্যাকহোলের ছবি; এরকম অসংখ্য ট্রেন্ড, ধারণা, ইভেন্ট এবং আরও অনেক কিছু দিয়ে এই দশকটি পরিপূর্ণ ছিল! এই স্ক্র্যাচ ডিজাইন স্টুডিওর জন্য, আমরা চাই তুমি তোমার ২০১০-২০২০ এর স্মৃতি শেয়ার করে একটি প্রোযেক্ট তৈরি কর,এবং/অথবা, তুমি পরবর্তী দশকে কী প্রত্যাশা করছো তা বলে একটি প্রোযেক্ট তৈরি করো। এখানে কিছু ধারণা দেওয়া হলো তোমাকে সাহায্য করার জন্য যদি তুমি আটকে গিয়ে থাকো: - এই দশকের তোমার সবচেয়ে পছন্দের স্মৃতি শেয়ার করার মাধ্যমে একটি এনিমেশন তৈরি করো। - ২০১০ দশকের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলির একটি মিথষ্ক্রিয় টাইমলাইন তৈরি করো। - এই দশক থেকে তোমার প্রিয় বই বা সিনেমা থেকে অনুপ্রাণিত একটি গেম তৈরি করো। মনে রেখো, এগুলো হলো শুধু পরামর্শ। বিনা দ্বিধায় তুমি তোমার বুদ্ধি ব্যবহার করো!! _________ তোমার প্রজেক্ট এই স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য দয়া করে লিঙ্কসহ একটি কমেন্ট পোস্ট করো। প্রজেক্ট পৃষ্ঠায় 'কপি লিংক' বাটনে ক্লিক করার মাধ্যমে তুমি তোমার প্রোজেক্টের লিংক খুঁজে পাবে।'নোটস এবং ক্রেডিট' সেক্শনের নিচে তুমি কপি লিংক বাটনটি পেয়ে যাবে। দয়া করে শুধু একটি প্রজেক্ট জমা দাও যেটা এই ডিজাইন স্টুডিওটি শুরুর এক মাসের বেশি আগে শেয়ার করা হয়নি (৯ ই ডিসেম্বর, ২০১৯)। যদি তোমার এমন প্রজেক্ট না থাকে যেটা ওই তারিখের পরে বানানো হয়েছে যা বিষয়টির সাথে মানানসই, তাহলে বিনা দ্বিধায় আরেকটি নতুন প্রজেক্ট তৈরী করো এবং জমা দাও! সব প্রজেক্টকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে এবং সব বয়সের জন্য উপযুক্ত হতে হবে। তোমার প্রোজেক্টটি যোগ করতে কিছু সময় লাগতে পারে। দয়া করে ধৈর্য ধরো, আমরা পুরাতন থেকে নতুনতম প্রজেক্ট যোগ করি, তাই আমরা তাদের সবগুলোই দেখতে পাই।একাধিক বার পোস্ট করার প্রয়োজন নেই! _______________ এসডিএস (স্ক্র্যাচ ডিজাইন স্টুডিও) হলো একটি নির্দিষ্ট বিষয়ের স্টুডিও যেখানে যেকোনো স্ক্রেচার প্রজেক্ট জমা দিতে পারে যা বর্তমান বিষয়ের সাথে মিলে উপরের শর্তাবলী মেনে চলে। কিভাবে এসডিএস কিউরেটর নির্বাচন করা হয় তা জানতে এই প্রজেক্টটি দেখো: (ইংরেজি) (পোলিশ) দয়া করে সরাসরি কিউরেটর হওয়ার জন্য জিজ্ঞাসা করবে না! _________________ ভবিষ্যতের ডিজাইন স্টুডিওর জন্য কোনো কল্পনা আছে? নিচে দেওয়া লিংকের স্টুডিওতে যায়, এবং তোমার কল্পনা একটি প্রজেক্টের রূপ দিয়ে জমা দাও: _________________ ডিজাইন স্টুডিও সম্পর্কে প্রশ্ন? স্ক্র্যাচ উইকির অনুচ্ছেদটি এখানে দেখো: https://en.scratch-wiki.info/wiki/SDS _________________ এসডিএস এর সাম্প্রতিক তথ্য, নতুন এসডিএস এবং আরো কিছুর জন্য এই স্টুডিওটি দেখো! _________________ ছবি তৈরী করেছে