সব কিছু উল্টো করে দেওয়ার জন্যে তৈরি তো? এমন একটি প্রজেক্ট বানাও যা উপরনিচ। তোমার প্রজেক্টের স্প্রাইটগুলোকে বা স্টেজটিকে উল্টো করে দাও। মজার কিছু উপরনিচ ফিচার তোমার প্রজেক্টে রাখো আর আমাদের সাথে মিলিত হও। এখানে তোমাকে সাহায্য করার জন্য কিছু বুদ্ধি দেওয়া আছে যদি তুমি আটকে যাও: -"turn_degrees" ব্লকটি ব্যাবহার করে তোমার সপ্রাইটগুলোকে উপরনিচ কর -একটি চরিত্রের এনিমেশন তৈরি কর যেখানে সে উপরনিচ অবস্থায় আটকে রয়েছে -এমন একটি খেলা তৈরি কর যেখানে পৃথিবী উপরনিচ হয়ে আছে আর খেলোয়ারকে সব কিছু আবার স্বাভাবিক করার চেষ্টা করতে হবে -কেমন হতো যদি আমরা আমাদের বাসার সিলিংয়ে হাঁটতাম? একটি বাড়ি নতুন করে ডিজাইন কর মনে রেখ এগুলো শুধুই পরামর্শ। তুমি অবশ্যই নিজের বুদ্ধি ব্যাবহার করে প্রজেক্ট বানাতে পারো! তোমার প্রজেক্ট এই স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য দয়া করে লিঙ্কসহ একটি কমেন্ট পোস্ট করো। প্রজেক্ট পৃষ্ঠায় 'কপি লিংক' বাটনে ক্লিক করার মাধ্যমে তুমি তোমার প্রোজেক্টের লিংক খুঁজে পাবে।'নোটস এবং ক্রেডিটস" সেক্শনের নিচে তুমি কপি লিংক বাটনটি পেয়ে যাবে। দয়া করে এমন একটি প্রজেক্ট জমা দাও যা এই ডিজাইন স্টুডিওটি শুরুর এক মাসের বেশি আগে শেয়ার করা হয়নি (এপ্রিল ১, ২০২০)। যদি তোমার এমন প্রজেক্ট না থাকে যেটা ওই তারিখের পরে বানানো হয়েছে যা বিষয়টির সাথে মানানসই, তাহলে নির্দ্বিধায় নতুন প্রজেক্ট তৈরি কর এবং জমা দাও! সব প্রজেক্টকে কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে এবং সব বয়সের মানুষের জন্য উপযুক্ত হতে হবে। তোমার প্রোজেক্টটি এই স্টুডিওতে যোগ করতে কিছু সময় লাগতে পারে। দয়া করে ধৈর্য ধরো, আমরা পুরাতন থেকে নতুন সব প্রজেক্ট যোগ করি, একাধিক বার পোস্ট করার প্রয়োজন নেই! _______________ এসডিএস (স্ক্র্যাচ ডিজাইন স্টুডিও) হলো একটি নির্দিষ্ট বিষয়ের স্টুডিও যেখানে যেকোনো স্ক্রেচার প্রজেক্ট জমা দিতে পারে যা বর্তমান বিষয়ের সাথে মিলে উপরের শর্তাবলী মেনে চলে। কিভাবে এসডিএস কিউরেটর নির্বাচন করা হয় তা জানতে এই প্রজেক্টটি দেখো: https://scratch.mit.edu/projects/55738732/ (ইংরেজি) https://scratch.mit.edu/projects/268887307/ (পোলিশ) দয়া করে সরাসরি কিউরেটর হওয়ার জন্য জিজ্ঞাসা করবে না! _________________ ভবিষ্যতের ডিজাইন স্টুডিওর জন্য কোনো কল্পনা আছে? নিচে দেওয়া লিংকের স্টুডিওতে যায়, এবং তোমার কল্পনা একটি প্রজেক্টের রূপ দিয়ে জমা দাও: https://scratch.mit.edu/studios/93627 _________________ ডিজাইন স্টুডিও সম্পর্কে প্রশ্ন? স্ক্র্যাচ উইকির অনুচ্ছেদটি এখানে দেখো: https://en.scratch-wiki.info/wiki/SDS _________________ এসডিএস এর সাম্প্রতিক তথ্য, নতুন এসডিএস এবং আরো কিছুর জন্য এই স্টুডিওটি দেখো! _________________ ছবি এঁকেছে